৩ এপ্রিল ২০১৩ - ১৯:৩০

পাকিস্তানের করাচী শহরে এদেশের আধা সামরিক বাহিনী’র একট গাড়ীর পাশে বোমা বিস্ফোরণে ১০ ব্যক্তি হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ বৃহস্পতিবার -৪ঠা এপ্রিল- পাকিস্তানের সিন্ধু রাজ্যের রাজধানী করাচী’র কাওরাঙ্গী অঞ্চলে এদেশের আধা সামরিক বাহিনী’র একটি গাড়ীর নিকটে পূর্ব হতে পেতে রাখা বোমার বিস্ফোরণে ২ জন সৈন্য নিহত হয়েছে। নিহতদের সংখ্যা বাড়ার আশংকা রয়েছে।

এ বিস্ফোরণে অপর ৫ জন সৈন্য এবং ৩ জন বেসামরিক লোক আহত হয়েছে। এ রিপোর্ট লেখা অবধি কোন দল এ বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।#